রাজধানীতে ২ জেএমবি ‘সদস্য’ গ্রেফতার

 
রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সন্দেহভাজন দুই সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃতরা হলেন-কামরুজ্জামান সাগর (২৪) ও রাশেদ গাজী (২২)। 
 
বুধবার গভীর রাতে উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছে থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও নয়টি ককটেল উদ্ধার করা হয়েছে। 
 
বৃহস্পতিবার র‌্যাব সদর দফতরের মিডিয়া শাখার সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।