আগামী শুক্রবার পবিত্র কাবা ঘরের ঠিক উপরে সূর্য অবস্থান করবে। আর এর ফলে এক মুহূর্তের জন্য কাবা ঘরের কোনো ছায়া দেখা যাবে না।
অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট মাজেদ আবু জহিরের প্রেসিডেন্ট বলেছেন, স্থানীয় সময় দুপুর ১২টা ২৭ মিনিটে সূর্য মধ্য আকাশে অবস্থান করবে। এসময় সূর্য কাবা ঘরের ঠিক ওপরে থাকায় এর কোনো ছায়া দেখা যাবে না। কর্কটক্রান্তি রেখা থেকে সূর্য বিষুবরেখার দক্ষিণে ফেরার সময় এই ঘটনা ঘটে।
এর আগে গত মে মাসে ছায়াশূন্য হয়েছিল কাবা ঘর। খবর: আরব নিউজ।