পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন রাজেশ। অবশেষে নিজ বাড়ির মাটির তলায় তার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মৃতের স্ত্রী ও তার বন্ধুকে খুনি বলে সন্দেহ করা হচ্ছে। বুধবার বিকেলে ভারতের দিল্লির স্বরূপনগরে এ ঘটনা ঘটে।
কয়েকদিন আগেই অমিত বিহার কলোনিতে স্ত্রী ও এক ছেলেকে নিয়ে উঠেছিলেন রাজেশ। ৫ দিন আগে তার নিখোঁজ হওয়ার খবর পুলিশকে জানায় তার স্ত্রী। পুলিশ তল্লাশি শুরু করার পর বাড়ির মালিক দেখে, মেঝের একটি অংশ খুঁড়ে আবার বালি দিয়ে চাপা দেওয়া রয়েছে। তিনি মেঝের একটি অংশ খুঁড়ার বিষটি রাজেশের স্ত্রীকে জিজ্ঞেস করলে কোনো সদুত্তর দিতে পারেননি। এরপরই সন্দেহ করে জায়গাটি খুঁড়ে দেখা হয়। এরপর সেখান থেকে বেরিয়ে আসে মানুষের দেহের খণ্ড। দেহটিতে মাথা ছিল না।
আরো পড়ুন: বাগাতিপাড়ায় ৩০ দিন ধরে নিখোঁজ ফরিদুল
মেডিকেল পরীক্ষা করে দেখা যায়, দেহটি রাজেশের। দেহের বাকি অংশের খোঁজ করছে পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে ফরেনসিক দল। রাজেশের স্ত্রীকেই মূল অভিযুক্ত সন্দেহ করে জেরা করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, খুনের পেছনে আরও একজন জড়িত। সে রাজেশের স্ত্রীয়ের বন্ধু হতে পারে বলে মনে করা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
ইত্তেফাক/বিএএফ