সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় লাকী রানী নামে (১৩) এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের ঘাগলি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। লাকী ঘাগলী নারায়ণপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ট শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাকি রানী স্কুলে যাবার পথে ঘাগলি এলাকায় সুনামগঞ্জ-দিরাই সড়ক পারাপারের সময় একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই লাকী নিহত হয়।