ভারতের একটি ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছেন ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো, আর্জেন্টাইন তারকা হার্নান ক্রেসপো, কলম্বিয়ার রাদামেল ফ্যালকাও, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ওয়েলস তারকা রায়ান গিগস। ইতোমধ্যে ভারত পৌঁছেছেন তারা।
১৫ই জুলাই থেকে ভারতে শুরু হচ্ছে ফুটসল প্রিমিয়ার টুর্নামেন্ট। ভারতের মাটিতে প্রথম আন্তর্জাতিক মানের ফুটসল প্রতিযোগিতা।
এছাড়াও অংশ নিচ্ছেন ম্যানচেস্টারের সাবেক তারকা পল স্কোলস। গত বছর আয়োজিত ইন্ডিয়ান সুপার লিগে অংশ নিয়েছিলেন জুভেন্টাসের সর্বোচ্চ গোলদাতা অ্যালসেন্দ্রো দেল পিয়েরো।