নাটোরের বড়াইগ্রাম উপজেলার পাঁচটি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার পাঁচজন চেয়ারম্যান এবং সংরক্ষিত নারী আসন ও সাধারণ আসনের মোট ৬০ জন মেম্বার শপথ গ্রহণ করেন।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ৫ চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. খলিলুর রহমান। পরে নবনির্বাচিত চেয়ারম্যানদের মধ্য থেকে তোজাম্মেল হোসেন, আব্দুস সালাম খান ও নীলুফার ইয়াসমিন ডালু বক্তব্য রাখেন।
একই দিন দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ৫ ইউনিয়ন পরিষদের মোট ৬০ জন মহিলা ও সাধারণ মেম্বারদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। এ সময় উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।