মাহাথির মোহাম্মদের নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা

সাবেক মালয়েশিয়ান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনার কথা ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার দেয়া ঘোষণায় বলেন, নতুন রাজনৈতিক দল বিরোধী দলের জোট গঠন করে পরবর্তী সাধারণ নির্বাচনে অংশ নেবে। 
 
নতুন রাজনৈতিক জোট বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের নেতৃত্বাধীন বারিসান নাসিওনাল (বিএন) কে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে কাজ করবে। সাংবাদিকদের মাহাথির বলেন, আমরা যারা নাজিবের বিরোধিতা করি তারা তারা জোট গঠন না করলে বিজয় অর্জন করতে পারবো না। মাহাথির যোগ করেন, তিনি নির্বাচন অথবা প্রধানমন্ত্রীত্বর জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন না। রয়টার্স।