দ্বিতীয় টেস্টেই ফিরতে পারেন এন্ডারসন

ইংল্যান্ড-পাকিস্তানের চলমান লর্ডস টেস্টে ইনজুরির কারণে খেলতে পারছেন না টেস্ট ও ওয়ানডেতে ইংলিশদের সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারি জেমস অ্যান্ডারসন।
 
আগামী ২২ জুলাই চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দু’দল। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় বিকেল ৪টায় খেলা শুরু হবে। ডান কাঁধের ইনজুরিতে ভুগছেন অ্যান্ডারসন।
 
এর আগে সিরিজের উদ্বোধনী ম্যাচে তার খেলার একটা আভাস দিয়েছিলেন অধিনায়ক অ্যালিস্টার কুক। কিন্তু মেডিকেল টিমের পরামর্শে দলের সেরা বোলারকে নিয়ে ঝুঁকি নেননি নির্বাচকরা। ওল্ড ট্রাফোর্ডে তার দলে ফেরার সম্ভাবনা রয়েছে।