সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলতে সরকার বদ্ধপরিকর: খাদ্যমন্ত্রী

 
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধনে আবদ্ধ এই দেশের মানুষ সন্ত্রাসবাদকে কখনো মেনে নেবে না। সন্ত্রাসী ও জঙ্গিদের স্থান এই মাটিতে হবে না। সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলতে এ সরকার বদ্ধপরিকর।
 
রাজধানী ঢাকার স্বামীবাগ আশ্রমে বৃহস্পতিবার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন)-এর ৫০ বছর পূর্তিতে ইসকন মন্দিরে উল্টো রথযাত্রা উত্সব উপলক্ষে  এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে যারা বাধা তৈরি করছে তাদের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, সন্ত্রাস নির্মূলে সরকারের পাশাপাশি দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। কেউ যাতে কারও ধর্ম পালনে বাধা হয়ে না দাঁড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সকলকে একযোগে ধর্মান্ধদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আর যুদ্ধ করে এদেরকে পরাস্ত করতে হবে।