কসবায় গৃহবধূকে গলাকেটে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুতুল বেগম (৪৬) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে।
 
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কসবা পৌর এলাকার বগাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পুতুল বগাবাড়ি গ্রামের তৌহিদ মিয়ার স্ত্রী। তার স্বামী সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরে কর্মরত।
 
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন আহাম্মেদ জানান, কে বা কারা দিন-দুপুরে ওই গৃহবধূর ঘরে ঢুকে তাকে হত্যা করে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধারে তদন্ত করা হবে।