কালাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত অর্ধশতাধিক

জয়পুরহাটের কালাইয়ে বাস উল্টে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।
 
বৃহস্পতিবার বিকালে উপজেলার নিশ্চিন্তা বাজারের ওমর ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
 
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম জানান, হিলি থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী একটি বাস ব্যাটারি চালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় অর্ধশতাধিক যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।