সানিয়ার সঙ্গে রোম্যান্স করতে চান শাহরুখ

বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে অন-স্ক্রিন রোমান্সে আগ্রহী বহু অভিনেত্রীই। কিন্তু বলিউড বাদশাহ টেনিস সুন্দরী সানিয়া মির্জার সঙ্গে রোমান্স করতে আগ্রহী।
 
সানিয়া মির্জার আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ। ‘অ্যাক এগেইনস্ট অডস’ নামের আত্মজীবনীটি লিখেছেন সানিয়ার বাবা ইমরান মির্জা। এই বইতে সানিয়ার জীবনের সমস্ত অধ্যায় সম্পর্কেই বিস্তারিত তথ্য আছে। বই প্রকাশ অনুষ্ঠানে শাহরুখ বলেন, সানিয়ার জীবন নিয়ে সত্যিই ছবি হওয়া উচিত। সেই ছবিতে সানিয়া যদি তাঁকে তাঁর প্রেমিকের চরিত্রে অভিনয় করতে দেন, তাহলে তিনি ভীষণ খুশি হবেন। শাহরুখ জানিয়েছেন, ছবিটি অবশ্যই তাঁর প্রযোজনা সংস্থা প্রযোজনা করবে।
 
এর সঙ্গে শাহরুখ যোগ করেছেন তিনি খেলার দুনিয়ার মানুষদের জীবন নিয়ে তৈরি হওয়া বায়োপিক দেখতে ভীষণ আগ্রহী। শাহরুখ নিজে ‘চাক দে ইন্ডিয়া’ করেছেন। ‘লগন’ ছবিটি অসাধারণ, দাবি বাদশার। ‘মেরি কম’ দারুণ, মনে করেন শাহরুখ। মাস খানেকের মধ্যেই মুক্তি পাচ্ছে ধোনির জীবনী নিয়ে তৈরি হওয়া বায়োপিক। ‘ভাগ মিলখা ভাগ’ ছবিটি এককথায় অনবদ্য, মনে করেন কিং খান। টাইমস অব ইন্ডিয়া।