কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে একটি চা দোকানে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুইজন।
বৃহস্পতিবার বিকেলে বাগদারা বাজারের নুরনবীর চা-য়ের দোকানে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে শিশু ফাহিম (৯), জিসান (১১), শাফায়েত হোসেন (১৫) ও মামুন(২২) কে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক দেখলে আহতদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতদের অবস্থা আরো অবনতি হলে অগ্নিদগ্ধ শিশু ফাহিম (৯) ও জিসান (১১) কে ঢাকা নেয়ার পথে কুমিল্লায় এই দুই শিশুর মৃত্যু হয়।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ ফজলে রাব্বি জানান, তদন্ত করে বিষয়টি জানা যাবে।