নিরাপত্তা সহযোগিতা বাড়াতে ঊর্ধ্বতন কর্মকর্তাকে ঢাকা পাঠাচ্ছে ভারত

 
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে আলোচনার জন্য ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে ঢাকায় পাঠাতে পারে ভারত। ওই কর্মকর্তার আলোচনায় সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা ও নিরাপত্তা অংশীদারিত্ব জোরদারের বিষয়টি গুরুত্ব পাবে।
 
সূত্র জানায়, ভারত সরকার বর্তমান পরিস্থিতিতে একজন কর্মকর্তাকে পাঠাতে চায়। তবে কাকে পাঠানো হবে সে বিষয়টি চূড়ান্ত হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় বা নিরাপত্তা বিষয়ে সম্পৃক্ত কোনো কর্মকর্তাকেই ঢাকায় পাঠানো হতে পারে। অন্যদিকে বাংলাদেশ সরকার একই উদ্দেশ্যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিরাপত্তা সহযোগিতার বিষয়ে আলোচনার জন্য দিল্লি পাঠাতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র এ কথা জানায়। 
 
উল্লেখ্য, গত ১ জুলাই গুলশানের রেস্টুরেন্টে হামলার পর থেকে ভারত সর্বোচ্চ পর্যায় থেকে বাংলাদেশে জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম ও নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা করে যাচ্ছে।