নিস শহরে হামলাকারী তিউনিসীয় বংশোদ্ভূত

 
ফ্রান্সের নিস শহরে বৃহস্পতিবার জনতার ওপর সন্ত্রাসী লরি-হামলা চালিয়ে কমপক্ষে ৮০ জন নিরীহ শিশু ও নারী-পুরুষকে হত্যাকারী লরি চালকের পরিচয় জানা গেছে।
 
তিনি তিউনিসীয় বংশোদ্ভূত। একই সঙ্গে তিনি ফ্রান্স ও তিউনিসিয়ার দ্বৈত নাগরিক (ডুয়াল সিটিজেনশিপ)। তার বয়স ৩১ বছর। তিনি নিস শহরেরই বাসিন্দা। বিএফএম টিভি পুলিশের বরাতে আন্তর্জাতিক একটি সংবাদসংস্থার দেয়া তথ্য থেকে একথা জানিয়েছে।
 
ভয়াবহ সন্ত্রাসী হামলাকারী ওই চালকের মৃতদেহের পাশেই পড়ে থাকা একটি আইডি কার্ডে দেয়া তথ্য থেকে চালকের পরিচয় শনাক্ত করা হয়।