আসেম সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী

 
১১তম এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলনের (আসেম) উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শুক্রবার সকালে অধিবেশনে যোগ দেন তিনি।
 
মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরের শাংরি-লা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে শীর্ষ সম্মেলনটি। এতে যোগ দিয়েছে আসেমের সদস্যভুক্ত ৫১টি দেশ। এর মধ্যে ইউরোপের দেশ ৩০টি আর এশিয়ার রয়েছে ২১টি।
 
এ সম্মেলনে অংশ নিচ্ছেন ১১টি দেশের প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩টি দেশের সরকারপ্রধান, ১৬ জন পররাষ্ট্রমন্ত্রী, ইউরোপীয় কাউন্সিলের (ইসি) প্রেসিডেন্ট এবং অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) মহাসচিব। মঙ্গোলিয়ায় এটিই সর্বোচ্চ পর্যায়ের আন্তর্জাতিক ঘটনা।