কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক লাখ পিস ইয়াবা জব্দ করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার ভোরে সাবরাং মুন্ডার ডেইল সংলগ্ন সমুদ্র সৈকত থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা একটি পলিথিনের ব্যাগ পেলে পালিয়ে যায়। ব্যাগটি ১ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। যার দাম আনুমানিক মূল্য তিন কোটি টাকা। এ সময় কাউকে আটক করা যায়নি।
টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, ইয়াবাগুলো সদর দফতরে জমা রাখা হয়েছে। ঊধ্বর্তন কর্মকর্তাদের সামনে এসব ইয়াবা ধ্বংস করা হবে।