ফ্রান্সে সন্ত্রাসী হামলায় রাষ্ট্রপতির নিন্দা

ফ্রান্সের নিস শহরে লরি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার এক বিবৃতিতে তিনি ফ্রান্স সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। নিহতদের আত্মার শান্তি এবং আহতদের আরোগ্য কামনা করেছেন রাষ্ট্রপতি।
 
বাস্তিল দুর্গ পতন দিবসে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে সমবেত জনতার ওপর লরি অন্তত ৮৪ জন নিহত হয়েছেন। হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে ফ্রান্স সরকার। হামলাকারীর নাম মোহাম্মদ লাহুউয়েজ বলেল। ৩১ বছর বয়সী এই ব্যক্তি তিউনিসীয় বংশোদ্ভূত ফ্রান্সের নাগরিক। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলছে ফরাসি কর্তৃপক্ষ।