তিন দিনের জাতীয় শোকে ফ্রান্স

ফ্রান্সের নিস শহরে ভয়াবহ ট্রাক হামলায় কমপক্ষে ৮৪ জন নিহত হওয়ার ঘটনায় শনিবার থেকে তিন দিনের জাতীয় শোক পালন করবে দেশটি।
 
বৃহস্পতিবার রাতে বাস্তিল দিবসের আতশবাজির উৎসবে জড়ো হওয়া জনতার ওপর লরি চালিয়ে দিয়ে নির্মমভাবে ৮৪ জনকে হত্যা করে এক সন্ত্রাসী। পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে লরিটি প্রায় দুই কিলোমিটার চালিয়ে নিয়ে যায় হামলাকারী। সে তিউনিসিয়ার বংশোদ্ভূত ফরাসি নাগরিক।
 
ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভ্যালস ভয়াবহ এ হামলায় নিহতদের স্মরণে শনিবার থেকে তিনদিনের জাতীয় শোক ঘোষণার কথা জানিয়েছেন। সেই সঙ্গে গত বছর নভেম্বরে প্যারিস হামলার পর জারি করা জরুরি অবস্থারও মেয়াদ তিন মাস বাড়ানোর ঘোষণা দেন তিনি।