বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, খালেদা জিয়া এখন জাতীয় ঐক্যের কথা বলছেন, আমি বিশ্বাস করি দানবের সঙ্গে মানবের ঐক্য হতে পারে না।
শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শহীদ মোস্তফা কামাল নামে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য খালেদা জিয়া পাগল হয়ে গেছেন, তিনি ও তার দলের নেতা আসলাম চৌধুরী বিশ্ব মুসলিম উম্মাহর মহা শত্রু ইসরাইলের সাথে হাত মিলিয়েছেন। ইসরাইলের গোয়েন্দা বাহিনী মোসাদের সঙ্গে তাদের মিটিং হয়েছে কিভাবে শেখ হাসিনাকে হত্যা করে ক্ষমতায় যাওয়া যায়। খালেদা জিয়া ক্ষমতায় যেতে ইবলিশের সঙ্গেও সম্পর্ক করতে পারেন বলে মন্তব্য করেন শাজাহান খান।