স্বাভাবিকদের চেয়ে ৩ বছর কম বাঁচে মোটা মানুষেরা

মোটা মানুষেরা স্বাভাবিক ওজনের মানুষদের চেয়ে অন্তত ৩ বছর কম বাঁচে। নতুন এক গবেষণায় এমনই দাবি করা হয়েছে।
 
গবেষণায় বলা হয়েছে, মোটা মানুষেরা এমনিতেই তাদের বাড়তি ওজন নিয়ে ভীষণ উদ্বিগ্ন থাকে। আর এই উদ্বিগ্নতাও তাদের শরীর খারাপ করতে আরেকটা অনুসর্গ হিসাবে কাজ করে।
 
চিকিৎসা বিষয়ক জার্নাল দ্য ল্যানসেট-এ প্রকাশিত রিপোর্টে প্রায় চল্লিশ লাখ মানুষের ওপর গবেষণা চালিয়ে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়েছে, মোটা মানুষেরা স্বাভাবিক ওজনের মানুষের চেয়ে অন্তত তিন বছর আগে মারা যায়। কখনো ধূমপান করেন না এবং দীর্ঘদিন কোনো রোগে ভোগেননি এমন মানুষদের ওপর এই সমীক্ষা চালানো হয়। এক্ষেত্রে অবশ্য পুরুষেরা নারীদের চেয়ে তিনগুণ বেশি ঝুঁকিতে রয়েছে। সূত্র: বিবিসি