কক্সবাজারের রামু উপজেলা দূর্গম ইউনিয়ন ঈদগড়ের গভীর জঙ্গল থেকে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী মো. ইউনুছ প্রকাশ ইনু ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার কাছ একটি বন্দুক পাওয়া গেছে। ইনু ডুলাহাজারার ভিলেজার পাড়ার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, প্রথমে লাশের পরিচয় না মিললেও পরে স্ত্রী জোবাইদা বেগম নিশ্চিত করেন লাশটি তার স্বামী ইউনুছের।
জুনাইদা বেগম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার স্বামী ইনুকে নিজ গ্রাম ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকার একটি চায়ের দোকান থেকে একদল লোক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
পুলিশের দাবি, নিহত ইউনুছ কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকার ইউনুছ বাহিনীর প্রধান, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং একজন বনদস্যু। তার বিরুদ্ধে খুন, অপহরণ, ডাকাতি, বন ধ্বংসসহ ১৭টি মামলা রয়েছে।