দীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

গ্রীষ্মকালীন অবকাশ, পবিত্র শব-ই-ক্বদর, জুমাতুল বিদা ও ঈদ-উল ফিতরের দীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। 
 
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যালেন্ডার সূত্রে জানা যায়, ৫ জুন থেকে ছুটি শুরু হয়ে শেষ হয় ১৪ জুলাই তবে ১৫ ও ১৬ জুলাই শুক্র এবং শনিবার বিশ্ববিদ্যালয়টির সাপ্তাহিক ছুটির কারণে ১৭ জুলাই রবিবার পর্যন্ত এ ছুটি চলে। ৫ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ছুটি শুরু হলেও ২৬ জুন থেকে শুরু হয় বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক ছুটি। রবিবার থেকে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হচ্ছে পূর্ণগতিতে। গত কয়েক দিন ধরে শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন প্রিয় ক্যাম্পাসে। এর মধ্যে শিক্ষার্থীদের প্রাণোচ্ছল পদচারণায় মুখর হয়েছে ক্যাম্পাস।