তুরস্কে বিদ্রোহী সেনাদের মধ্যে ৫০ জনের মতো আঙ্কারার বসফরাস সেতুতে আত্মসমপর্ণ করেছে। সিএনএন তুর্কের বরাত দিয়ে শনিবার রয়টার্স এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সিএনএন তুর্ক টিভিতে সরাসরি সম্প্ররচাকৃত ফুটেজে দেখা গেছে, আত্মসমর্পণকারী সেনারা তাদের ট্যাঙ্ক পরিত্যাগ করে আকাশের দিকে হাত তুলে আছে।
রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী এর আগে ইস্তাম্বুলের কেন্দ্রীয় তাকসিম স্কয়ারে আরো কয়েকজন বিদ্রোহী সেনা তাদের বন্দুক ফিরিয়ে দিয়ে আত্মসমর্পণ করেছে।