বলিউডে ডেমি মুর

 
প্রথমবারের মতো ভারতীয় ছবিতে দেখা যাবে হলিউড অভিনেত্রী ডেমি মুরকে। তাবরেজ নূরানির ‘লাভ সোনিয়া’ নামের ছবিটিতে সমাজকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। তার চরিত্রেটি কেমন হবে না জানালেও মানব পাচারের শিকার মানুষদের উদ্ধারে বলিষ্ঠ ভূমিকা রাখতে দেখা যাবে তাকে।
 
নূরানী তাবরেজ বলেন, এটা মোটেই কঠিন ব্যাপার ছিলো না। অনেক বছর ধরেই মানবপাচারের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচিতে যুক্ত আছেন তিনি। এই ধরনের অবস্থার শিকার মানুষদের সহায়তায় কাজ করে থাকে তার অলাভজনক সংগঠন ‘থর্ন’। চিত্রনাট্যটি তার পছন্দ হয়েছে। সমাজকর্মী চরিত্রে অভিনয় করতে পেরে তিনি খুশি।
 
তাবরেজ নূরানি আরও বলেন, এ ছবি বানাতে ১২ বছর অপেক্ষা করেছি। মানবপাচার আমাকে পীড়া দেয়। এ নিয়ে গবেষণা করেছি, যৌনপল্লী ঘুরেছি। এমনকি বেসরকারি সংগঠনের সহায়তা নিয়ে যৌনকর্মীদের উদ্ধারও করেছি।
 
২০০৭ সালে ‘লাভ সোনিয়া’ ছবিটি নির্মাণ করতে চেয়েছিলেন তাবরেজ। তখন ‘স্লামডগ মিলিয়নিয়ার’ মুক্তি পেলে তিনি পিছিয়ে যান। এরপর ‘লাইফ অব পাই’ ও ‘ইট প্রে লাভ’ ছবি দুটির লাইন প্রডিউসার হিসেবে কাজের সুযোগ পান বলে পিছিয়ে দেন নিজের চলচ্চিত্রটি।
 
‘লাভ সোনিয়া’য় আরও অভিনয় করেছেন হলিউড অভিনেত্রী ফ্রিডা পিন্টো, বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা, ম্রুনাল ঠাকুর, রিয়া সিসোডিয়া। খবর: বলিউড হাঙ্গামা।