এই বীরত্বের নেই উপমা

আহসানুল হক

সেদিন আমরা চুপ থাকিনি

গোটাইনি তো লেজ

তিতুমীরের বংশ আমরা

অসীম-সাহজ তেজ!

 

শেখ মুজিবুর একাত্তরে

দিলেন রণের ডাক

তুচ্ছ করে জীবন সবাই

বিশ্ব হতবাক!

 

বুক পেতে নিই গ্রেনেড-বোমা

হার মানিনি হার

এই বীরত্বের নেই উপমা

বিশ্বে কোথাও আর!

 

স্বাধীনতার সূর্য ওঠে

রক্ত জবার রঙে

উড়ছে হাওয়ায় বিজয় নিশান

উড়ছে নানান ঢঙে!