‘গুলশান নিয়ে জাফরউল্লার বক্তব্য জঙ্গিবাদে মদদের শামিল’

রাজধানীর গুলশানের ঘটনা নিয়ে গণস্বাস্থ্য বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. জাফরউল্লার বক্তব্য জঙ্গিবাদে মদদের শামিল বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
 
শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে গুলশান হামলা মামলার সার্বিক বিষয় তুলে ধরতে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করে।
 
আছাদুজ্জামান মিয়া আরো বলেন,  উস্কানিমূলক বক্তব্য দিয়ে যারা জঙ্গিবাদী কর্মকাণ্ডকে উৎসাহিত করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।