২০০ জনের মতো নিরস্ত্র বিদ্রোহী সেনা তুরস্কের সেনাবাহিনীর সদর দফতরে আত্মসমর্পণ করেছে। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর বরাত দিয়ে এএফপি এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সারা তুরস্ক জুড়ে এক হাজার ৫৬৩ জন সেনা সদস্যকে আটক করা হয়েছে বলে এক সরকারি কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন। বাহিনী প্রধানের সদর দফতর বিশেষ বাহিনীর নিয়ন্ত্রণে আছে।