গাজীপুরে বাসচাপায় যুবক নিহত

গাজীপুরে বাসচাপায় আল-মামুন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।
 
শনিবার দুপুরে সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আল-মামুন ময়মনসিংহের গৌরীপুর থানার রামগোপালপুর এলাকার তারা মিয়ার ছেলে।
 
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নান্নু মিয়া জানান, গাজীপুরের বড়বাড়ি এলাকায় আল-মামুন ঈদের সময় তার এক আত্মীয় বাড়ি বেড়াতে আসে। শনিবার দুপুর ১টার দিকে তিনি বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। এ সময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।