ময়মনসিংহ-৩ আসনের উপনির্বাচনে ৭৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের জাতীয় সংসদ উপনির্বাচনে ৮৭টি কেন্দ্রের মধ্যে ৭৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চি‎হ্নিত করেছে প্রশাসন।
 
নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ সব কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণের সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
 
ময়মনসিংহ জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সুষ্ঠু ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েয়ন থাকবে। এ ছাড়া ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাতে বিজিবি, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল থাকবে।
 
উল্লেখ্য, আগামী ১৮ জুলাই ময়মনসিংহ-৩ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।