‘জঙ্গি সন্ত্রাস গুপ্তহত্যার বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোল, পাড়া মহল্লায় জঙ্গি সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন কর’ দেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শনিবার দুপুরে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছে বগুড়া জেলা জাসদ।
বগুড়া শহরের সাত মাথায় মানববন্ধন চলাকালে জেলা জাসদের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খান রতনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. ইমদাদুল হক এমদাদ, জেলা জাসদের সহ সভাপতি আব্দুল মালেক সরকার, জাহেদুল ইসলাম খান লজে, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম-সম্পাদক মনোয়ার হোসেন বাবু, শহর জাসদের সভাপতি রবীন্দ্রনাথ দাস রঞ্জন, সাধারণ সম্পাদক হাসানুল মঞ্জুর দোদুল, সাংগঠনিক আতিকুজ্জামান তুহিন, সদর থানা জাসদের সভাপতি হারুনার রশিদ, জেলা যুবজোটের সাধারণ সম্পাদক ওবায়দুল হক, জাসদ নেতা, আশরাফ আলী খান আযাদ, ফারুক হোসেন, সিদ্দিকুল আলম মামুন, আকবর আলী, প্রভাষক আলাউদ্দিন ফকির, আব্দুল বাসেদ মেম্বার, জাহানারা বেগম লিচু, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোমিন মন্ডল, কার্যকরী সভাপতি আনছার আলী, সাধারণ সম্পাদক আশরাফ আলী, বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি খলিল, সাধারণ সম্পাদক ফিরো প্রমূখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে।
সমাবেশে বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। এখানে বোমা মেরে নির্বিচারে মানুষ হত্যার কোন স্থান নেই। কিন্তু এই শান্তির ধর্মকে ব্যবহার করে কিছু বিপথগামী মানুষ বোমামেরে মানুষ হত্যা করছে। যা কখনও মেনে নেওয়া যায়না। বক্তারা বলেন, দেশকে কখনও জঙ্গিবাদের কাছে জিম্মি হতে দেওয়া যাবেনা। তাই বাংলাদেশসহ সারাবিশ্বকে জঙ্গিবাদের কবল থেকে রক্ষা করতে সবাইকে এক হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়।