সাবেক এমপি আব্দুল মান্নানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি প্রফেসর ডা. আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ‘তার (আব্দুল মান্নান) মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারালো। আর বাংলাদেশ আওয়ামী লীগ হারালো একজন পরীক্ষিত নেতাকে।’
 
প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
 
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর ডা. আবদুল মান্নান (৯২) শনিবার দুপুর ২টার দিকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে মৃত্যুবরণ করেন। একুশে পদকপ্রাপ্ত, দুইবারের সংসদ সদস্য ও চিকিৎসক আবদুল মান্নান দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ছেলেমেয়েরা দেশে ফিরলে আবদুল মান্নানের মরদেহ দাফন করা হবে।