রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান জানানো হয়েছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দফতর থেকে এক নোটিশের মাধ্যমে এ আহ্বান জানানো হয়। নোটিশের মাধ্যমে ক্যাস্পাসের যে কোন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা সংশ্লিষ্ট কতৃপক্ষের চাহিদা অনুযায়ী পরিচয়পত্র দেখানোর জন্যও বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থানকালে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বা বিশ^বিদ্যালয় প্রক্টরিয়াল বডি বা দায়িত্বপ্রাপ্ত যেকোনো ব্যক্তি বিশ্ববিদ্যালয় প্রবেশ গেট কিংবা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে কোনো স্থানে চাহিদা অনুযায়ী প্ররিচয়পত্র যাচাই করতে পারেন।’
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক মো. ড. মজিবুল হক আজাদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, সম্প্রতি অধ্যাপক রেজাউল করিম হত্যাসহ সারা দেশে জঙ্গি হামালার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবার উদ্বিগ্ন। তাই আইনশৃঙ্খলা বাহিনীর পরামর্শ অনুসারে শিক্ষার্ধীদের নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয় সম্পদ রাক্ষার্র্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’