শিরোপাই লক্ষ্য মোহামেডানের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের আটটি মৌসুম শেষ হয়ে গেলেও এখনো শিরোপার স্বাদ পায়নি দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং লিমিটেড। তাদের নামের সাথে এটা বড্ড বেমানান। তাই এই মৌসুমেই তারা সেই শিরোপা খরা কাটাতে চায় সাদা-কালোরা।
 
শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্বের ক্লাব পরিচিতি অনুষ্ঠানে এমনটি জানালেন মোহামেডানের অধিনায়ক ইসমাইল বাঙ্গুরা।
 
তিনি বলেন,‘‘প্রিমিয়ার লিগকে সামনে রেখে আমরা বেশ ভালো অনুশীলন করেছি। দলের সবার মোটিভেশনও ভাল আছে। আশা করছি প্রিমিয়ার লিগে আমরা চ্যাম্পিয়ন হতেই মাঠে নামবো।’
 
তবে কাগজে কলমের হিসেব একটু ভিন্ন। মৌসুমের প্রথম ঘরোয়া ফুটবল স্বাধীনতা কাপ এবং দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশন কাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে সাদা-কালো শিবিরদের।
 
ঘরোয়া ফুটবল মোহোমেডান সব শেষ শিরোপা জিতেছিল ২০১৩ সালে সুপার কাপে আর ২০০৯ সালে জিতেছিল ফেডারেশন কাপ।  এরপর থেকেই আর কোনো শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের।
 
এবারও তাদের দল নিয়ে খুশি নন কোচ কাজী জসীম উদ্দিন আহমেদ জোশি। তিনি বলেন, ‘সত্যিকার অর্থেই মোহামেডান চ্যাম্পিয়ন হবার মতো দল গঠন করেনি।’