বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব ছেড়ে শেষ পর্যন্ত একটি একাডেমীর বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব জুটল হিথ স্ট্রিকের। ভারতের উত্তর প্রদেশের গৌর হরি সিংহানিয়া নামক ক্রিকেট একাডেমির পরামর্শ হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক।
সম্প্রতি এক সভা শেষে স্ট্রিকের ব্যাপারে এমন সিদ্ধান্তের কথা জানায় উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। ভারতীয় জাতীয় ক্রিকেট একাডেমির কোচ হবার লক্ষ্য নিয়েই বাংলাদেশের দায়িত্ব ছাড়েন স্ট্রিক। একাডেমির কোচ হবার সম্ভাবনাও ছিল স্ট্রিকের। কারণ স্ট্রিকের ব্যাপারে ইতিবাচক ছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই স্বপ্ন দেখছিলেন স্ট্রিক।
কিন্তু তার সেই স্বপ্ন চুরমার হয়ে গেলো। স্ট্রিককে উত্তর প্রদেশের গৌর হরি সিংহানিয়া নামের একটি ক্রিকেট একাডেমির পরামর্শ হিসেবে নিয়োগ ভারতীয় বোর্ড। দুই বছরের চুক্তিতে ২০১৪ সালে বাংলাদেশের বোলিং কোচ হন স্ট্রিক। গত মে মাসে শেষ হওয়া চুক্তির মেয়াদ নবায়ন না করেই বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়েন তিনি।