লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত

 
লক্ষ্মীপুর সদর উপজেলার পাবর্তীনগরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' বাশার বাহিনীর সহযোগী মো. তারেক হোসেন (২৮) নামের এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় চার পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। রবিবার ভোরে এ ঘটনা ঘটে।
 
নিহত তারেক সদর উপজেলার দণি মকরদস গ্রামের আবদুর শুক্কুর ওরফে সিরাজের ছেলে। তার লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 
আহত পুলিশ সদস্যরা হলেন- মাঈন উদ্দিন, মহিন উদ্দিন, হেলাল চৌধুরী ও সালাউদ্দিন। 
 
পুলিশ জানায়, সদর উপজেলার পার্বতীনগরে সন্ত্রাসী বাশার বাহিনীর ডাকাতরা অবস্থান করছিলেন। এসময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে তারা। পুলিশও আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে বাশার বাহিনীর সহযোগী তারেক নামের এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন ৪ পুলিশ সদস্য। পরে  ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। 
 
লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন জানান, নিহত ডাকাত সদস্য তারেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। গত ২৫ মে বশিকপুর ইউনিয়নে দুই ভাই রতন ও ইসমাইলকে গুলি করে হত্যা করা হয়। ওই মামলারও আসামি ছিল তারেক।