প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকালে

 
১১তম এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলন (আসেম) নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বিকাল চারটায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 
 
সম্মেলনে সদ্য সমাপ্ত আসেম সম্মেলনের বিভিন্ন বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী। মঙ্গোলিয়ায় তিনদিনের সফর শেষে শনিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
সাম্প্রতিক সময়ে গুলশানে দেশের নজিরবিহীন জঙ্গি হামলায় ১৭ বিদেশি নাগরিকসহ ২২ জন নিহত এবং শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার পর প্রথম সংবাদ সম্মেলনে আসছেন তিনি।