বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সরকারের বৈঠক

 
জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা চলছে। 
 
রবিবার সকাল সোয়া ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক’ এই মতবিনিময় সভায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, উপাচার্য ছাড়াও ছাত্র, শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
 
এ সভায় উপস্থিত আছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, শিক্ষা সচিব সোহরাব হোসাইন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (ইউজিসি) অধ্যাপক আবদুল মান্নান, র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া ছাড়াও শিক্ষাবিদ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।