রণবীরের মাথায় চেয়ার ভাঙতে চান সালমান!

 
কিছুদিন আগে প্যারিসের একটি থিয়েটারে সালমান খান অভিনীত ‘সুলতান’ ছবি দেখতে গিয়েছিলেন রণবীর সিং। ছবিটির একটি গানের সময় সেখানে উঠে নাচা শুরু করেন তিনি। দর্শকরাও বিষয়টিতে বেশ মজা পায় এবং তার সাথে নাচতে শুরু করে। পুরো থিয়েটারে এই আনন্দ ছড়িয়ে পড়ে।
 
একজন সাংবাদিক সালমানকে জিজ্ঞাস করেছিলেন রণবীরের এই নাচের ভিডিও দেখেছেন কিনা-উত্তরে সালমান মজা করে বলেছেন, আমি তার মাথায় চেয়ার ভাঙতে চাইতাম। তাকে স্ট্যান্ট না করে ছবি দেখতে বলতাম। দর্শকরা ‘সুলতান’ না দেখে তার দিকে আকৃষ্ট হচ্ছে। আমাদের উচিত তার বিরুদ্ধে জরিমানা করা।
 
নিজের হাস্যরসাত্মক মন্তব্যের জন্য বেশ পরিচিত সালমান। তার এই মন্তব্য সেটি আবারো স্মরণ করিয়ে দিল। খবর: ওয়ান ইন্ডিয়া।