‘জঙ্গিবাদ মোকাবিলায় আপনাদের সহযোগিতা দরকার’

পুলিশের আইজি এ কে এম শহীদুল হক বলেছেন, কে কোন দলের, কে কোন মতের সেটা বড় কথা না। ত্রাস সৃষ্টিকারী এবং জঙ্গিবাদীদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে চাই, আপনাদের সহযোগিতা দরকার।
 
পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক সবাইকে ‘যার যার অবস্থানে থেকে’ সঙ্কট মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান।
 
রবিবার দেশের সবগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক মতবিনিময় সভায় আইজিপি শহীদুল হক এই আহ্বান জানান।
 
তিনি বলেন, আমাদের যার যার অবস্থান থেকে এই সঙ্কট মোকাবেলা করা উচিত। আপনাদের পাশে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স।
IMG0
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার নতুন নতুন তথ্য আসার প্রেক্ষাপটে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক’ মত বিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন আইজিপি।