বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪১ নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার একটি মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ৫ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত। রবিবার ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ সেখ নতুন এ তারিখ ধার্য করেন।
ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, আজ রবিবার মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে না পারার কারণে তার পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন মঞ্জুর করেন এ দিন ঠিক করেছে।
২০১৪ সালের ৫ আগস্ট ঢাকার সিএমএম আদালতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক দীপক কুমার দাশ মামলাটিতে অভিযোগপত্র দাখিল করেন।