আমাকে ছাড়া সঞ্জয়ের বায়োপিক অসম্পূর্ণ: সালমান

 
বলিউড অভিনেতা সালমান খান মনে করেন, তাকে ছাড়া সঞ্জয় দত্তের বায়োপিক অসম্পূর্ণ থেকে যাবে। সালমান ও সঞ্জয়ের বন্ধুত্ব অনেক দিনের। বিভিন্ন সময়ে পরস্পরের কাছে নানা বিষয় নিয়ে আলোচনা করেন তারা। 
 
‌‌‌‘পিকে' পরিচালক রাজকুমার হিরানি সঞ্জয় দত্তকে নিয়ে একটি বায়োপিক বানাচ্ছেন। আর এতে অভিনয় করতে যাচ্ছেন রণবীর কাপুর। 
 
একটি অনুষ্ঠানে সঞ্জয়ের বায়োপিক বিষয়ে সালমান বলেছেন, আমি ছাড়া এটি সম্পূর্ণ হবে না। 
 
জেল থেকে মুক্তি পাওয়ার পর শোনা গিয়েছিল ‘খলনায়ক’ তারকা ও সালমানের মধ্যকার সম্পর্ক ভাল যাচ্ছে না। 
 
‘সাজান’ ও ‘চাল মেরে ভাই’ -এ একসঙ্গে কাজ করেছেন সঞ্জয়  ও সালমান। খবর: এনডিটিভি।