এখন থেকে ফেসবুক মেসেঞ্জারে মিলবে ‘ইন্সট্যান্ট আর্টিকেল’-এর সেবা। সম্প্রতি নিজেদের মেসেজিং সেবায় ইন্সট্যান্ট আর্টিকেল ফিচার জুড়ে দেয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
তবে আপাতত এই সেবা পাবেন কেবল অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোন ব্যবহারকারীরা। আইওএস চালিত ফোন ব্যবহারকারীদের মন খারাপের কিছু নেই। কারণ, শিগগিরই তাদেরকেও এই সুবিধা দেবে ফেসবুক।
গত বছর ইন্সট্যান্ট আর্টিকেল ফিচার চালু করে ফেসবুক। এর মাধ্যমে নির্দিষ্ট ওয়েব ব্রাউজারে না গিয়েও ওই ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন কিংবা খবর পড়তে পারেন ফেসবুক ব্যবহারকারীরা।