গাইবান্ধার সুন্দরগঞ্জে পিকআপের চাকায় পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২টার দিতে এই ঘটনা ঘটে।
নিহত সিফাত আকন্দ (৭) রাজীবপুর গ্রামের মোরশেদুল ইসলামের ছেলে ও ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথম শ্রেণির ছাত্র।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম লাল মিয়া জানান, স্কুল ছুটির পর সিফাত তার বাড়িতে যাচ্ছিল। এসময় সুন্দরগঞ্জ-গাইবান্ধার সড়কে সুন্দরগঞ্জ থেকে গাইবান্ধাগামী মালবাহী পিকআপটি নতুন বাজার নামক স্থান সংলগ্ন এলাকায় তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিফাতের মৃত্যু হয়।
এলাকাবাসী পিকআপটি আটক করেছে বলে জানা গেছে।