একই রশিতে বাবা-ছেলের আত্মহত্যা

 
দিনাজপুরের কাহারোলে একই রশিতে গলায় ফাঁস দিকে বাবা-ছেলে আত্মহত্যা করেছে। রবিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের গড়নূরপুর গ্রামের দশমাইলের নিকটে এই ঘটনা ঘটে।
 
তারা হলেন- জিন্নাত (২৫) ও তার পুত্র মোঃ মুন্না (৭)।
 
মৃত জিন্নাতের মা মোছাঃ তারা বানু ও ছোট ভাই মোঃ জেনারুল ইসলাম জানান, আমার ভাইয়ের দুই স্ত্রী আছে। তাদের মধ্যে বড় স্ত্রী সিমা খাতুন এবং ছোট স্ত্রী সহিদা খাতুন। দুই স্ত্রী হওয়ায় তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব লেগেই থাকত। এর জেরে জিন্নাত ও মুন্না আত্মহত্যা করেছে।
 
কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ মনসুর আলী সরকার ঘটনাস্থলে গিয়ে লাশ দুইটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।