আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানের পুলিশ স্টেশনের দখল নিয়ে জিম্মি পরিস্থিতি সৃষ্টি করেছে কয়েকজন বন্দুকধারী। হামলাকারীরা কয়েকজন রাজনৈতিক বন্দীর মুক্তি দাবি করছে।
পুলিশ স্টেশনে ৭ জন পুলিশ জিম্মি হয়েছে বলে জানা গেছে। হামলাকারীরা একটি ভিডিওতে বিরোধী নেতা জিরাইর সেফিলিয়ান সহ কয়েকজনের মুক্তি দাবি করেছে। আর্মেনিয়ানদের রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছে তারা। এছাড়া তারা জানিয়েছে, হামলা করলে তারা আত্মসমর্পণ করবে না।
বিরোধী নেতা সেফিলিয়ান আর্মেনিয়ার প্রেসিডেন্ট সার্জ সারকিসিয়ানের আজারবাইজানের সঙ্গে নাগার্নো কারাবাখ দ্বন্দ্ব সামলানোর নীতির কড়া সমালোচক হিসেবে খ্যাত।
কয়েকটি স্থানীয় সংবাদত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। সিভিলনেট নিউজপেপার হামলাকারীদের ডেয়াডেভিল অব সাসুন হিসেবে চিহিনত করেছে। বিবিসি।