কম্পিউটার কিংবা মুঠোফোন এখন আর ভার্চুয়াল জগতে সীমাবদ্ধ নেই। এর প্রচ্ছন্ন প্রভাব মুহূর্তে ল-ভ- করে দিতে পারে মর্তলোককেও। অনাকাঙ্খিত ভার্চুয়াল হুমকী ও প্রচ্ছন্ন আপদ রূখে দিতে ডিজটাল জীবন যাত্রায় সার্বক্ষণিক সঙ্গী হয়ে উঠছে ‘ট্রেন্ড মাইক্রো’।
কেবল বট ভাইরাস, ফিশিং, ডিডস আক্রমণ মোকাবেলার পাশাপাশি এন্টিভাইরাস সফটওয়্যারটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, এটি সন্তানকে ভার্চুয়াল জগতের ফাঁদ থেকে নিরাপদ রাখে। প্রাণপ্রিয় সন্তান অন্তর্জালে ছড়িয়ে থাকা সন্ত্রাসীদের জাল কিংবা অন্ধাকার জগতে তলিয়ে না যায় তার জন্য এতে আগাম সুরক্ষা কবচ হিসেবে রয়েছে স্মার্ট প্রফেশনাল নেটওয়ার্ক বা ‘এসপিএন’ ফিচার।
এর মাধ্যমে ত্রুটিযুক্ত বা ক্ষতিকর ওয়েব ঠিকানাকে আগেভাগেই আটকে দেয় ট্রেন্ড মাইক্রো। দিকভ্রান্ত তারুণ্যের বিপদগামিতা তথা ভার্চুয়াল জগতের কু-প্রভাব থেকে নিরাপদ রাখতে এই এন্টিভাইরাসে রয়েছে ‘প্যারেন্টাল কন্ট্রোল’ ফিচার। এই ফিচারের মাধ্যমে ভার্চুয়াল দুনিয়ার চোরা পথকে আগে ভাগেই আটকে দেয়া যায়।
এছাড়া ভাইরাস ডেফিনেশন ডেটাবেজ (ভিডিডি) ভিত্তিক রিয়েল টাইম স্ক্যানিং সুবিধা থাকায় সদ্যঅবমুক্ত ভাইরাসকে রুখে দিয়ে পিসি’র গতিকে সমুন্নত রাখতে পারে টেকসই জাপানি প্রযুক্তি ব্র্যান্ড ট্রেন্ড মাইক্রো ইন্টারনেট সিকিউরিটি, ট্রেন্ডমাইক্রো ম্যাক্সিমাম সিকিউরিটি ও ট্রেন্ডমাইক্রো মোবাইল সিকিউরিটি।
এদিকে রাষ্ট্রীয় ও পারিবারিক জীবনে গ্রাহকদের ভার্চুয়াল সুরক্ষা ও স্বস্তি নিশ্চিত করতে ট্রেন্ডমাইক্রো এন্টিভাইরাসের সঙ্গে বাড়তি উপহার হিসেবে একটি ৮জিবি পেনড্রাইভ ফ্রি দিচ্ছে বাংলাদেশে এর একমাত্র পরিবেশক কম্পিউটার সোর্স। প্রয়োজনীয় তথ্য সবসময় হাতের নাগালে রাখার সুযোগ করে দিতে ১৫ জুলাই থেকে শুরু হওয়া একমাস মেয়াদী এ অফারটি মিলবে দেশ জুড়ে বিস্তৃত প্রযুক্তি পণ্য বিক্রেতাদের কছে।