ভূমধ্যসাগরে উদ্ধারকৃত শরনার্থীদের মধ্যে ছিলো বাংলাদেশিও

ভূমধ্যসাগরে ডু্বে যাওয়া নৌকা থেকে উদ্ধার ৩৬৬ শরনার্থীদের মধ্যে বাংলাদেশিও ছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি।
 
চারটি পৃথক অভিযানে চালিয়ে ইতালিয়ান পুলিশ সাতজনকে গ্রেফতার করে। নৌকাগুলোর তিনটি ছিলো রাবারের এবং একটি কাঠের। এসময় পানিতে ডুবে মারা যায় ২০ শরনার্থী।
 
বার্তা সংস্থা রয়টার্স জানায়, উদ্ধারকৃতদের মধ্যে ৮২জন নারী এবং ২৫জন শিশু। তাদের বেশিরভাগই নাইজেরিয়া, ইথিওপিয়া, এরিত্রিয়া এবং বাংলাদেশ থেকে। তবে সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। রয়টার্স