ফরিদপুরের নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে লিটন তালুকদার (৪৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে জিয়াকুলি গ্রামের বাদশা তালুকদারের ছেলে লিটন তালুকদার বাগানের মধ্য দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে আহত হয়। দ্রুত তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আনোয়ার হোসেন জানান, আমাদের অজান্তে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার ফলে এ দুর্ঘটনা ঘটেছে।