নিসে দুবার ট্রাক নিয়ে পর্যবেক্ষণ করে হামলাকারী

নিসে ট্রাক হামলার দুদিন আগেও ভাড়া করা ট্রাক নিয়ে সেই এলাকা ঘুরে আসে হামলাকারী। তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটাই দাবি করেছে বার্তা সংস্থা এএফপি।
 
বৃহস্পতিবারের এই হামলা নিয়ে শতাধিক মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। রবিবার এই ঘটনার তদন্তকারীদের ঘনিষ্ঠ এক সূত্র জানায, ভাড়া করা ট্রাক চালিয়ে সে স্থানটিতে ঘুরে যায়।
 
জানা যায়, ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে বাস্তিল দিবস উপলক্ষে জড়ো হওয়া জনতার ওপর ট্রাক চালিয়ে দেয়া হামলাকারী হামলার আগে দ্ইু দিন হামলাস্থলে ঘুরে গেছে। ভয়াবহ এই ঘটনায় ৮৪ জন প্রাণ হারিয়েছে।
 
তিউনিশিয়ার নাগরিক মুহাম্মাদ লাহুয়েইজ-বুহলেলের (৩১) বৃহস্পতিবার রাতে নিসে বাস্তিল দিবসের আতশবাজির অনুষ্ঠানে লোকজনের ওপর একটি ১৯ টন ভারী ট্রাক চালিয়ে দেয়। এএফপি